শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কয়রায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

Admin ১৩ April ২০২৬ · Monday · ০২:৪৯ অপরাহ্ণ
কয়রায় সড়ক দুর্ঘটনায় নিহত এক
কয়রায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

‎এসকে এম মহসিন রেজা,‎কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

‎খুলনার কয়রা উপজেলায় তরমুজবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মজিবর মোড়ল (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার নারায়নপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর মোড়ল উপজেলার বগা গ্রামের বাসিন্দা।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়নপুর বাজার থেকে কয়রা সেতুর দিকে যাচ্ছিল তরমুজবাহী একটি ট্রাক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ভ্যানচালক মজিবর মোড়ল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন।

‎স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, নিহত মজিবর মোড়ল নিজেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর ফলে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

‎আমাদি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ