নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র্যালী
কিশোরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা সদরের এমপি মার্কেট এলাকা থেকে র্যালীটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।
এর আগে নিকলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালীতে যোগ দেয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -৫ (নিকলী-বাজিতপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।
নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে ও নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিমের সঞ্চালনায় র্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ,নিকলী উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক শরিফুল হক,৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির মিয়া,৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমুখ।
এ সময় দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।