বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় অংশীজন সংলাপ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ৩১ August ২০২৬ · Monday · ০৯:০৫ অপরাহ্ণ
উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় অংশীজন সংলাপ অনুষ্ঠিত

উখিয়া (কক্সবাজার)প্রতিনিধি :

স্থানীয় জনগোষ্ঠী (হোস্ট কমিউনিটি) ও রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে (৩১ আগস্ট) সোমবার  উখিয়া উপজেলা স্যাটেলাইট সেন্টারে এন,জি,ও সংস্থা (সেড) ও (এফ,আই,ভি,ডি,বি)আয়োজনে গুরুত্বপূর্ণ অংশীজন (স্টেকহোল্ডার) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুপূর্ণ বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উখিয়া উপজেলা বিএনপি নেতা  কাজী হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা বিএনপি সহসভাপতি, দলিলুর রহমান শাহীন, পুলিশ পরিদর্শক, এপিবিএন -৮, সুব্রত গোলদার,

ক্রাইসিস কনফ্লিক্ট এডভাইজর,(জিআইজেড)জাহিদ হাসান, সাংবাদিক, শরীফ আজাদ,তানভীর শাহারীয়ার,গিয়াস উদ্দীন,সিরাজুল কবির বুলবুল  অংশীজনদের গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ উন্মুক্ত আলোচনায় উপস্থিত প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন গঠনমূলক প্রস্তাব তুলে ধরেন। রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা দমনের ব্যাপারে বিশেষ করে তাদের গোষ্ঠীগত সশস্ত্র সংগঠন আর,এস,ও আরসা,দমনের  বিষয়টি তুলে আনেন এপিবিএন প্রতিনিধি।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন,  রোহিঙ্গাদের বিভিন্ন অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে তাদের অপরাধ  প্রতিরোধ করতে হবে, তারা বিনাবাধায় ক্যাম্প থেকে কি ভাবে বেরিয়ে এসে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সে খেয়াল রাখতে হবে, তাদের প্রতি আরো কঠিন নজরধারী জোরদার করার আহবান জানান  সংশ্লিষ্ট  কর্মকর্তাদের প্রতি। রোহিঙ্গারা বাংলাদেশীদের সহায়তায় জন্ম নিবন্ধন করছেন এমন খবর নতুন না, এই বিষয়ে তিনি  আরো সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি এনজিওদের প্রতি জনস্বার্থে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো আহবান জানান।তিনি আরো বলেন, এনজিও কার্যক্রম যেহেতু আমাদের দেশের কোন না কোন উপকারে আসছে তাই বেসরকারি সংস্থা গুলোর প্রতি সবধরনের সহযোগিতা করা আমাদের দরকার। 

স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিতকরণে এনজিও  সংস্থায় জনবল নিয়োগের ক্ষেত্রে স্থানীয় হোস্ট কমিউনিটির লোকজনকে তাদের ন্যায্য অধিকার ও চাকরি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়ার আহবান জানান তিনি।পুরো কর্মশালাটি পরিচালনা করে প্রকল্প কর্মকর্তা,মোহাম্মদ মহিউদ্দিন খাঁন, সার্বিক সহযোগিতা করেন এফ,আই,ভি,ডি,বি কর্মকর্তা, মোহাম্মদ জাবের।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ