বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্হানে বেরোবি; ধরতে পারলে পুরস্কার

অনলাইন ডেস্ক ৩০ August ২০২৬ · Sunday · ০৬:৫৬ অপরাহ্ণ
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্হানে বেরোবি; ধরতে পারলে পুরস্কার

‎বেরোবি সংবাদদাতা:

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সহযোগিতা করলে ১০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। 

‎শনিবার (২৯ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. ফেরদৌস রহমান এ  তথ্য নিশ্চিত করেন।

‎সরজমিনে দেখা যায়, রাতে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকের পিছনে, কেন্দ্রীয় ফুটবল খেলার মাঠে বহিরাগত মাদকসেবনকারীদের আনাগোনা লক্ষ্য করা গেছে। এসব স্পটে মাদক সেবনের পর ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জাম ও ব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকতে দেখা গেছে, যা ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে।

‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিব বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় কয়েক দিন আগে রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। এই নিরাপত্তা হুমকি আমাদের ক্যাম্পাসেও দিনদিন বৃদ্ধি পাচ্ছে। রাত দশটার পর প্রতিদিন বহিরাগতদের কয়েকটি দল বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে বসে মাদক সেবন করে। যা আমাদের শিক্ষার পরিবেশ এবং নিরাপত্তার জন্য বড় হুমকি।

‎এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। গত দুই বছরে আমরা মাদকের সঙ্গে জড়িত প্রায় ১৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং তাদের মধ্য থেকে সাতজনকে চালান দেওয়া হয়েছে। মাদকের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোপ্রকার ছাড় দেবে না। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি মাদকের সঙ্গে জড়িত বা মাদক কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সহযোগিতা করে তাকে ১০ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ