বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অষ্টগ্রামে ১২০ নারীকে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা

অনলাইন ডেস্ক ২৭ August ২০২৬ · Thursday · ০৮:০৯ অপরাহ্ণ
অষ্টগ্রামে ১২০ নারীকে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ৩০ বছর ও তদূর্ধ্ব বয়সী নারীদের জন্য বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, রোটারি ক্লাব অব ঢাকা ও রোটারি ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

দিনব্যাপী এ কর্মসূচিতে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার ১২০ জন নারী সদস্যকে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। একই সঙ্গে নারীদের ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে সচেতন করা হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মহিবুল্লাহ। এছাড়া ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির সিনিয়র এলাকা ব্যবস্থাপক এনামুল রেজা, সিনিয়র শাখা ব্যবস্থাপক সঞ্জয় পাল, সহকারী শাখা ব্যবস্থাপক বিজয় চন্দ্র দেবনাথ এবং এসএস লিড জেনারেশন মোঃ শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নারীদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার লক্ষ্যে এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে ক্যান্সারের চিকিৎসা ও নিয়ন্ত্রণের সম্ভাবনা অনেক বেশি থাকে।

অষ্টগ্রামের প্রত্যন্ত হাওরাঞ্চলের নারীদের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ