কুলাউড়ায় ৩২০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে ৩২০ গ্রাম গাঁজাসহ মনিষা রানী দাস (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী শ্রী নিখিল চন্দ্র দাস (৪৪) পলাতক রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুলাউড়া থানাধীন উত্তর কুলাউড়া গ্রামে শ্রী নিখিল চন্দ্র দাসের নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি সিনথেটিক ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম লুজ গাঁজা এবং একই ব্যাগে ছোট-বড় কাগজে মোড়ানো ৩০টি গাঁজার পুরিয়া পাওয়া যায়। এসব পুরিয়ার মোট ওজন ১২০ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৩২০ গ্রাম।
গ্রেপ্তার মনিষা রানী দাস উত্তর কুলাউড়া গ্রামের মৃত প্রেমানন্দ দাসের মেয়ে ও শ্রী নিখিল চন্দ্র দাসের স্ত্রী। তার স্বামী নিখিল চন্দ্র দাস একই গ্রামের মৃত রতন চন্দ্র দাসের ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।
ঘটনার পর উদ্ধার করা গাঁজা জব্দ করা হয় এবং গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের আদেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়ার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না সরকারি মুঠোফোনে জানান আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।