বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

অনলাইন ডেস্ক ২৬ August ২০২৬ · Wednesday · ০৬:৪৬ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: 

পাবনার ভাঙ্গুড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর উপজেলা মডেল মসজিদে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর বর্ণাঢ্য জীবন, কর্ম ও তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা আমিনুল ইসলাম মিয়াজী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি ও সাংবাদিকরা।

আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ