অষ্টগ্রামে বাজারে মাছ ক্রয় বিক্রয় কে কেন্দ্র করে ২ পক্ষের সং/ঘর্ষে আহত ১৫
বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের আদমপুর বাজারের শুক্রবার (২১ শে আগষ্ট) বিকেলে আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ গ্ৰুপ ও একই গ্ৰামের বাছির মিয়া গ্ৰুপের মধ্যে মাছ ক্রয় বিক্রয় কে কেন্দ্র করে প্রথমে ২ পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৩০ মিনিট ব্যাপি সংঘর্ষে অন্ততঃ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জন কে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মুর্শিদ মিয়া (৩৫) , খোকন মিয়া (৪০) , আব্দুর রহিম (৪৫) , আবুল (৬০) , মাইনুদ্দিন (৪২) , রহিম (৪৫) , জিয়া উদ্দিন ( ৬০) , মাসুক মিয়া ( ৪০) , সরাজ মিয়া ( ৫৫) অন্যান্যরা আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ জানান, তিনি প্রথমে মাছ কেনার জন্য বিক্রেতার সাথে কথা বলেন এমন সময় প্রতিপক্ষ বাছির মিয়া এসে শিব্বির মিয়ার উপরে দাম শুরু করেন এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে রুপ নেয়। প্রতিপক্ষ বাছির মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। অষ্টগ্রাম থানার ওসি রুকনুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি । পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।