বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ছবির ভাষায় জয়পুরহাট, বিশ্ব আলোকচিত্র দিবসে কর্মশালা ও প্রদর্শনী

অনলাইন ডেস্ক ১৯ August ২০২৬ · Wednesday · ০৩:৩৬ অপরাহ্ণ
ছবির ভাষায় জয়পুরহাট, বিশ্ব আলোকচিত্র দিবসে কর্মশালা ও প্রদর্শনী

জয়পুরহাট জেলা সংবাদদাতা ঃ

একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী এই বার্তাকে সামনে রেখে বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা, ছবি প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সেক্রেটারি শামীম কাদীর ও এলিগেন্ট ইভেন্টসের সিইও মো. সালেহুর রহমান সজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলাম।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সেরা ৫০টি ছবি বাছাই করে প্রদর্শন করা হয়। পরে স্কুল ও কলেজ পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়।

স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিদ হাসান। দ্বিতীয় হয় রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ হোসেন।

কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন সাদিক এবং দ্বিতীয় হয় একই কলেজের শিক্ষার্থী মেহজাবিন নাফিশা।

জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির আয়োজনে এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সহ-আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালা ও প্রদর্শনীতে শিক্ষার্থী, ফটোগ্রাফার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ