গোল্ডেন এ প্লাস পেয়ে কুলাউড়ার লাবিবের সাফল্য
কুলাউড়া, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস অর্জন করেছে মেধাবী শিক্ষার্থী মহসিন হোসাইন লাবিব। সে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী লোকমান হোসাইন আনু-এর সুযোগ্য পুত্র।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সে এসএসসিতে জিপিএ ৫.০০ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে। সে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উচ্চতর গণিত, শারীরিক শিক্ষা এবং ক্যারিয়ার শিক্ষা—সব কটি বিষয়েই এ প্লাস (A+) অর্জন করেছে।
তার এই অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে লাবিব।
মহসিন হোসাইন লাবিবের এই কৃতিত্বের জন্য তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ও টিম জার্নালিস্ট কুলাউড়া এর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন শিক্ষক, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।