শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিদ্যুৎ বিভ্রাট নিরসনে কুবি ছাত্রদলের স্মারকলিপি

অনলাইন ডেস্ক ১৪ August ২০২৬ · Friday · ০২:১৬ অপরাহ্ণ
বিদ্যুৎ বিভ্রাট নিরসনে কুবি ছাত্রদলের স্মারকলিপি

কুবি প্রতিনিধি:

ক্যাম্পাসে চলমান তীব্র বিদ্যুৎ বিভ্রাট নিরসন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে উপাচার্য দপ্তর এবং উপ-উপাচার্যের নিকট এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও আবাসিক জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে বিদ্যুৎ সংকট নিরসনে ছাত্রদলের পক্ষে ৫টি নির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো ক্যাম্পাসে চলমান দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং অনতিবিলম্বে কমিয়ে আনা। বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, রক্ষণাবেক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। বিদ্যুৎ বিভ্রাটের সময় শিক্ষা ও আবাসিক কার্যক্রম স্বাভাবিক রাখতে কেন্দ্রীয়ভাবে পর্যাপ্ত ক্ষমতাসম্পন্ন জেনারেটরের ব্যবস্থা স্থাপন ও কার্যকর রাখা। বিদ্যুৎ না থাকলেও আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত করার জন্য স্থায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ। সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে সমন্বয় করে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।

এ বিষয়ে শাখা কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম বলেন, “ইদানীং রাতে কয়েকবার লোডশেডিং হওয়ার কারণে সাধারণ শিক্ষার্থীসহ হলের আবাসিক শিক্ষার্থীদের ভীষণ ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে কারো সেমিস্টার ফাইনাল, কারো মিডটার্ম পরীক্ষা চলছে; তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া বিদ্যুৎ চলে গেলে নিরবচ্ছিন্ন পানি সরবরাহও বন্ধ হয়ে যায়।”

তিনি আরও বলেন, ‘পুরো ক্যাম্পাসকে একটি সেন্ট্রালাইজড জেনারেটরের আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে এবং উপ-উপাচার্য মহোদয় আশ্বস্ত করেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুতই এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ