টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডু/বে ১ পর্যটকের মৃ/ত্যু
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে ১ পর্যটকের মৃত্যু হয়েছে।
৭ আগস্ট শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে তাহিরপুর থানাধীন টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়।
জানাযায়,পর্যটকের নাম আলী আহমদ খান (৭২) পিতা আহমেদ আলী খান,স্থায়ী ঠিকানা - গুনেরগাতি, ডাক- খুকসা বাড়ি,থানা সিরাজগঞ্জ সদর,জেলা সিরাজগঞ্জ, বর্তমান টিকানা জাহাঙ্গীর নগর হাউজিং সোসাইটি সাভার বাসা নাম্বার ব্লক/ বি ১
হাউজবোট এর নাম করে উচিতপুর ঘাট মদন নেএকোনা ৩২ জন পর্যটক নিয়ে গতকাল রাত ১০টার সময়ে রওনা করেন।
খাইরুল হাসান (৪২) পিতা মোঃ শাহজাহান আলী গ্রাম কেতুপাড়া থানা- সাতিয়া জেলা পাবনা। আলী আহমদ খানের (৭২) বড় মেয়ের জামাই।
তাহিরপুর উপজেলা কমপ্লেক্সো নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আহমদ খান,মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: ফারুক আহমদ।