কুড়িগ্রামের নাগেশ্বরীর নুনখাওয়া ইউনিয়নের মানুষের সমর্থন চাইলেন মেম্বার পদপ্রার্থী
মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১১নং নুনখাওয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ফজলুল হক ব্যাপারী (ফয়জাল) গণসংযোগ ও মতবিনিময় সভা করে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নেফাজ উদ্দিন মেম্বার। তিনি বলেন, “ফজলুল হক ব্যাপারী (ফয়জাল) একজন সৎ ও যোগ্য তরুণ। আমি তার জন্য এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি।”
এ সময় স্থানীয় বাসিন্দা আফজাল হোসেনসহ এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ ফজলুল হক ব্যাপারী (ফয়জাল)-এর পক্ষে বক্তব্য দেন। তারা বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তাই তারা তার জন্য দোয়া কামনা করেন এবং আসন্ন নির্বাচনে সর্বাত্মক সমর্থনের আশ্বাস ব্যক্ত করেন।
শেষে মেম্বার পদপ্রার্থী মোঃ ফজলুল হক ব্যাপারী (ফয়জাল) বলেন, “আমি মানুষের সেবা করতে চাই। নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
গণসংযোগ ও মতবিনিময় কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।