শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছসহ মাদককারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ২৯ July ২০২৬ · Wednesday · ০১:৪৩ অপরাহ্ণ
পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছসহ মাদককারবারি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বলদিয়া ইউনিয়নের চর খলিশাকুড়ি এলাকায় পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ, গাঁজা সেবনের সরঞ্জামসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হন মনজু আলম (৫৫)। তিনি মৃত নজির উদ্দিনের ছেলে এবং কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের বাসিন্দা।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করলে মনজু আলমের বাড়ি থেকে প্রায় ১৫ ফুট উচ্চতার একটি পরিপক্ব গাঁজাগাছ এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটকাতে এগিয়ে আসা স্থানীয় দুই যুবকের হাতে কামড় দিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা তাকে নিয়ন্ত্রণে এনে গ্রেপ্তার করেন।

অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুন এবং বিজিবির সোনাহাট কোম্পানি কমান্ডার জনাব সুবাদার মোঃ ফরিদুল ইসলাম খান।

এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে বিজিবির সঙ্গে সমন্বয় করে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করা হবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক চোরাচালান ও মাদকসেবন প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ