শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

অনলাইন ডেস্ক ২৭ July ২০২৬ · Monday · ১০:১০ অপরাহ্ণ
বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবি প্রতিনিধি: 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত  বেরোবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে গণিত বিভাগের  শিক্ষার্থী আব্দুর রহমান এবং এআইএস বিভাগের  শিক্ষার্থী জিহাদুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন

সোমবার (২৭ জুলাই) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর অনুমোদনে এক বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সোনিয়া ইসলাম হৃদি, সহ-সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল জাবের, কোষাধ্যক্ষ সাকিব রেজা রায়হান, প্রচার সম্পাদক শাহীন মুনতাসির, সহ-প্রচার সম্পাদক নিহাদুল ইসলাম রিমন, দপ্তর সম্পাদক মোছা. মোসনা, উপ-দপ্তর সম্পাদক সঞ্জয় কর্মকার, ক্রীড়া সম্পাদক কাজী রাজীব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার সুইটি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মামুন মিয়া এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক মানছুরা জাহান অর্পা।

এ ছাড়া সারোয়ার খান, খলিল আহমেদ, মো. নিয়ামত মিয়া, মো. শাহিন পাঠান এবং ইয়াসিন আরাফাত কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সভাপতি আব্দুর রহমান বলেন, “ব্রাহ্মণবাড়িয়া আমাদের প্রাণের মাতৃভূমি। জেলার সব শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং জেলার ঐতিহ্য ও মূল্যবোধকে ধারণ করাই আমাদের মূল লক্ষ্য।”

সাধারণ সম্পাদক জিহাদুর রহমান বলেন, “সকলের সহযোগিতা নিয়ে একটি ঐক্যবদ্ধ জেলা সমিতি গড়ে তুলতে চাই। পাশাপাশি বেরোবি ক্যাম্পাসে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে আমরা কাজ করব।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ