শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

অনলাইন ডেস্ক ২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের কর্মসূচির আওতায় হোসেনপুর উপজেলার অসহায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়। আর সেই অনুষ্ঠানেই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ১৬২ কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য *জনাব মাজহারুল ইসলাম*।   

গত *২১ জুলাই মঙ্গলবার   সকালে* উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম।  

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছে। এই হুইল চেয়ারগুলো শুধু একটি যন্ত্র নয়, এটি তাদের চলাচলের স্বাধীনতা।”  

এসময় হোসেনপুর পৌরসভার কাইছমা গ্রামের এক অসহায় মা *ছবিলা বেগম* তার শারীরিক প্রতিবন্ধী সন্তান *মোঃ জালাল উদ্দীনকে* নিয়ে এমপি মহোদয়ের কাছে হাজির হন। কান্নাজড়িত কণ্ঠে তিনি তার সন্তানের জন্য একটি হুইল চেয়ারের দাবি জানান।

অসহায় মায়ের আকুতি শুনে তাৎক্ষণিকভাবে মানবিক হয়ে ওঠেন সংসদ সদস্য। তিনি উপস্থিত কর্মকর্তাদের নির্দেশ দিয়ে প্রতিবন্ধী *জালল উদ্দীনের জন্য একটি হুইল চেয়ার বরাদ্দ* করেন। এবং মাকে বলেন, “আপনি পরের দিন উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসুন, আপনার ছেলের জন্য হুইল চেয়ার দেওয়া হবে।”

তারই ধারাবাহিকতায় গত *২৩ জুলাই বৃহস্পতিবার* বৃদ্ধা মা ছবিলা তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। সেখানে *উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা* ও *উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এহছানুল হক* এর উপস্থিতিতে এমপির বরাদ্দকৃত হুইল চেয়ারটি জালল উদ্দীনকে উপস্থিত রেখে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়।

হুইল চেয়ার পেয়ে জালালের মা ছবিলা বেগম আবেগে কেঁদে ফেলেন। তিনি বলেন, “আমার ছেলেটা হাঁটতে পারে না। এতদিন কষ্ট করে কোলে করে নিয়ে যেতাম। এমপি সাহেব আমার কষ্ট বুঝেছেন। আল্লাহ তাকে ভালো রাখুক।”

উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন, “মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে আমরা দ্রুততম সময়ে এই হুইল চেয়ারটি বিতরণ করেছি। সরকারের এই সহায়তা প্রকৃত অসহায়দের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ