বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সভাপতি পদে প্রার্থী মো. সালাউদ্দিন (কালে)

অনলাইন ডেস্ক ২৪ July ২০২৬ · Friday · ০৬:৪৮ অপরাহ্ণ
খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সভাপতি পদে প্রার্থী মো. সালাউদ্দিন (কালে)

মো: আল-মাহফুজ শাওন:

খুলনা মহানগর হকার্স ইউনিয়ন রেজি. নং-১১৬৯-এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে প্রার্থী হয়েছেন হকারদের আস্থাভাজন, পরীক্ষিত কর্মী, জিয়া সৈনিক ও জনদরদী মানুষ জনাব মো. সালাউদ্দিন (কালে)।

দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষ ও হকারদের পাশে থেকে তাদের সুখ-দুঃখে অংশ নিয়ে আসছেন। হকারদের ন্যায্য অধিকার আদায়, তাদের জীবনমানের উন্নয়ন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

হকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মো. সালাউদ্দিন (কালে) একজন কর্মীবান্ধব ও মানবিক মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে হকার সমাজের পাশে রয়েছেন। বিপদে-আপদে হকারদের পাশে দাঁড়ানো, তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করা এবং ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখার কারণে সাধারণ হকারদের মধ্যে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে।

আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়ে তিনি হকার সমাজের উন্নয়ন, ঐক্য ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নির্বাচিত হলে হকারদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

মো. সালাউদ্দিন (কালে) বলেন, “আমি দীর্ঘদিন ধরে হকার ভাইদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। হকারদের অধিকার ও মর্যাদা রক্ষায় আমি সবসময় কাজ করে যেতে চাই। আসন্ন নির্বাচনে আমি সকল হকার ভাই-বোনের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”

হকার সমাজের অনেকেই মনে করছেন, মো. সালাউদ্দিন (কালে) একজন পরীক্ষিত, কর্মীবান্ধব ও জনদরদী নেতা। তার নেতৃত্বে খুলনা মহানগর হকার্স ইউনিয়ন আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা করছেন সংগঠনের সাধারণ সদস্যরা।

আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মো. সালাউদ্দিন (কালে) সকল হকার, সাধারণ মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ