বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৯ July ২০২৬ · Sunday · ০৯:০৪ অপরাহ্ণ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তিনবারের নির্বাচিত ইউপি সদস্য আনিছুর রহমান আনিছ-এর গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে আনিছুর রহমান আনিছ এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করেছেন। টানা তিনবারের নির্বাচিত সদস্য হিসেবে তাঁর অভিজ্ঞতা, সততা ও জনসম্পৃক্ততার কারণে তিনি চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী বলে তারা মত প্রকাশ করেন। আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ  ফারুক হোসেন আহমেদ, সভাপতি, ভিতরবন্দ ইউনিয়ন বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন—

- এম লিয়াকত আলী, ভিতরবন্দ ইউনিয়ন বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ।

- নুরুন্নবী হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভিতরবন্দ ইউনিয়ন বিএনপি।

- গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক, ভিতরবন্দ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটি।

- ফরহাদুজ্জামান বাবু, যুগ্ম আহ্বায়ক, ভিতরবন্দ ইউনিয়ন বিএনপি আহ্বায়ক কমিটি।

- আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারি, ভিতরবন্দ ইউনিয়ন যুবদল।

- রতন মিয়া, যুগ্ম আহ্বায়ক, ভিতরবন্দ ইউনিয়ন যুবদল।

- মিজানুর রহমান, সভাপতি, ভিতরবন্দ ইউনিয়ন ছাত্রদল।

সভা শেষে আনিছুর রহমান আনিছ উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে দোয়া, সহযোগিতা এবং সমর্থন কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ভিতরবন্দ ইউনিয়ন গড়ে তুলতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ