শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলো যুবক

অনলাইন ডেস্ক ১৯ July ২০২৬ · Sunday · ০৮:৫৫ অপরাহ্ণ
লোহাগড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলো যুবক

জেলা প্রতিনিধি নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাত্র ১২ হাজার পাওনা টাকা চাওয়ায় খুন হলো আলিনুর ফকির।

শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে  কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে আলিনুর( ৩০) পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। রাতে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের  কাছে ১২ হাজার পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে রাজিব পকেট থেকে ছুরি বের করে আলিনুরের পেটে সজোরে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একটি ছোট পাওনার জেরে তাজা প্রাণ ঝরে যাওয়ায় কুমড়ডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি থমথমে অবস্থা বিরাজ করছে। 

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্ত রাজিব শেখ পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি শান্ত।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ