শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

রামগতিতে তরুণীকে তুলে নিয়ে নৌকায় ধর্ষণের অভিযোগ, পুলিশে জানালে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক ১৭ July ২০২৬ · Friday · ০১:৫৪ অপরাহ্ণ
রামগতিতে তরুণীকে তুলে নিয়ে নৌকায় ধর্ষণের অভিযোগ, পুলিশে জানালে হত্যার হুমকি

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে এক তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে নৌকায় একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করলে ভুক্তভোগী ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী। এতে পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মেঘনা নদীর তীর সংলগ্ন এলাকায় নৌকার মধ্যে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মোঃ ফারুক (৩১)। সে চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের হাফেজ মাঝির ছেলে। 

ভুক্তভোগী তরুণী ও তার পরিবারের সদস্যরা জানান, দুই বছর আগে অভিযুক্ত ফারুকের সাথে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের ২বছর অতিবাহিত হওয়ার পর ৭ মাসে আগে ফারুক দ্বিতীয় বিয়ে করলে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এরপর ওই বিয়ে বিচ্ছেদ হয়। সামাজিকভাবে তরুণীকে দেনমোহর বাবত ৭০ হাজার টাকা পরিশোধ করেন ফারুক। এর পর থেকে তাদের দু'জনের মধ্যে মোবাইল ফোনে কথা চলছিল। এক পর্যায়ে গতকাল বুধবার (১৫ জুলাই) রাত ১১ টার দিকে ফারুক তরুণীর সাথে মোবাইল ফোনে কথা বলে তাকে মেঘনা নদীর পাড়ে ডেকে নেন। তখন গভীর রাতে ওই তরুণীর মুখ বেঁধে নদীতে থাকা নৌকার মধ্যে নিয়ে তাকে দুইবার ধর্ষণ করেন ফারুক।  ঘটনার বিচার চেয়ে পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিলে অভিযুক্ত ফারুক ও তার লোকজন বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ করেন তরুণীর পরিবার। এমনকি পুলিশকে জানালে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে দাবি ভুক্তভোগীর পরিবারের।

ভুক্তভোগী তরুণী জানান , “আমি বিচার চাই। কিন্তু অভিযুক্তদের হুমকির কারণে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদের ক্ষতি হতে পারে।”

বিষয়ে অভিযুক্ত মো ফারুকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান  বলেন, এ ধরনের অভিযোগ এখন পর্যন্ত থানায় আসেনি। অভিযোগ পাওয়া গেলে। গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ