বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি—নাটোরের তিন বোনের অনন্য কৃতিত্ব

অনলাইন ডেস্ক ১৫ July ২০২৬ · Wednesday · ০৬:৫২ অপরাহ্ণ
একসঙ্গে জন্ম, একসঙ্গেই বৃত্তি—নাটোরের তিন বোনের অনন্য কৃতিত্ব

নাটোর প্রতিনিধি :

একইসঙ্গে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা, একই বিদ্যালয়ে পড়াশোনা আর এবার একসঙ্গেই প্রাথমিক বৃত্তি অর্জন। নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিন বোনের এমন ব্যতিক্রমী সাফল্য এলাকায় সৃষ্টি করেছে আনন্দের আবহ। পরিবারের স্বপ্ন, শিক্ষকদের আন্তরিকতা এবং নিজেদের কঠোর পরিশ্রমে তারা গড়েছেন এক অনন্য নজির।

মেধাবী এই তিন বোন হলেন তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকার বাসিন্দা। বাবা রেজাউল করিম সরকার জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা শিল্পী খাতুন একজন গৃহিণী। বর্তমানে তিনজনই জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে তিন বোনই সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। একই পরিবারের তিন সন্তানের একসঙ্গে এই সাফল্যের খবর প্রকাশের পর পরিবার, বিদ্যালয়, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেকেই এটিকে বড়াইগ্রামের জন্য গর্বের অর্জন হিসেবে দেখছেন।

মেয়েদের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা রেজাউল করিম সরকার বলেন, “ওদের জন্ম যেমন একসঙ্গে, বেড়ে ওঠাও তেমনি একসঙ্গে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তিনজনের প্রবল আগ্রহ ছিল। আমরা বাবা-মা হিসেবে শুধু উৎসাহ ও সহযোগিতা করেছি। ওরা নিজেদের মধ্যে পড়া ভাগাভাগি করে, একে অপরকে শেখায় এবং প্রতিযোগিতার বদলে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে চলে। আল্লাহর অশেষ রহমত, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং ওদের নিরলস পরিশ্রমের ফলেই আজকের এই সাফল্য এসেছে।”

জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন কেয়া বলেন, “তিন বোনই ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, ভদ্র ও শৃঙ্খলাপরায়ণ। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষকের কাছে তারা ছিল আদর্শ শিক্ষার্থী। একসঙ্গে তিনজনের বৃত্তি অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করবে।”

বর্তমানে তারা যে বিদ্যালয়ে অধ্যয়ন করছে, সেই জোনাইল এম এল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, “তারা এখন আমাদের বিদ্যালয়ের ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি শৃঙ্খলা ও আচরণেও তারা অন্যদের জন্য অনুকরণীয়। আমরা আশা করি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়েও তারা একই ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয় ও জেলার মুখ উজ্জ্বল করবে।”

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস তিন বোনকে অভিনন্দন জানিয়ে বলেন, “একইসঙ্গে জন্ম নেওয়া তিন বোনের একসঙ্গে বৃত্তি অর্জন সত্যিই বিরল ও অনুপ্রেরণাদায়ক ঘটনা। এটি শুধু তাদের পরিবারের নয়, পুরো উপজেলার জন্য গর্বের বিষয়। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আশা করি, তারা উচ্চশিক্ষা অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ