শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে ট্রাক -অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

অনলাইন ডেস্ক ০৭ July ২০২৬ · Tuesday · ০৬:০১ অপরাহ্ণ
জয়পুরহাটে  ট্রাক -অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

জয়পুরহাট প্রতিনিধি: 

জয়পুরহাট পাঁচবিবি সড়কের বনখুর এলাকায় ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে  ২ জন নিহত ও ৫জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে পাঁচবিবির বীরনগর এলাকা থেকে একটি অটো রিক্সা জয়পুরহাটের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিক্সাটিকে ধাক্কা দেয় এ সময় অটোরিকশার চালকসহ অপর এক অটো যাত্রীসহ ঘটনাস্থলে ২জন নিহত হয় এবং আহত হয় আরো নারীসহ ৫জন। আহতদের জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

নিহতদের মধ্যে অটোচালক তৌহিদ হোসেনের বাড়ি পাঁচবিবি শহরে এবং অপর নিহত অজ্ঞাত মহিলার বাড়ি এক‌ই উপজেলার বীরনগর গ্রামে বলে জানা গেছে। আহতদের মধ্যে পাঁচবিবির বীরনগর গ্রামের শেফালী, বাসন্তী ও কেশোমনি বলে জানাগেছে। অপর আহত ২জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। 

ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে বলে জানাগেছে। জয়পুরহাট জেনারেল হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকরা জানান আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক একজনের পা কাটা পড়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ