কুলাউড়ায় বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের মিলনমেলা অনুষ্ঠিত
কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশে অবস্থানরত বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মীদের নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই রবিবার সন্ধ্যা ৭টায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরীর আয়োজনে এ মিলনমেলার আয়োজন করা হয়।
এসময় মিলন মেলায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রিন্স, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সহ-সভাপতি শাব্বির আহমদ চৌধুরী ও মো. আব্দুল লতিফ, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দীন, মৌলভীবাজার জেলা যুবদলের সদস্য ও পর্তুগাল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিজামুর রহমান টিপু, জয়চণ্ডী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলামসহ বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলনমেলায় উপস্থিত নেতারা সংগঠনের ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় কার্যক্রমকে বেগবান করতে দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।