বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় শীর্ষ সন্ত্রাসী তুষার শিকদারসহ ৫ জন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ১০:০৯ অপরাহ্ণ
খুলনায় শীর্ষ সন্ত্রাসী তুষার শিকদারসহ ৫ জন গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

 

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে অভিযানের অংশ হিসেবে শীর্ষ সন্ত্রাসী তুষার শিকদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

রবিবার ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার খুলনা মহানগর গোয়েন্দা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আহদুজ্জামান।

গ্রেপ্তারকৃতরা হলেন— শেখপাড়া মেইন রোড এলাকার রুহুল আমিনের ছেলে মো. তুষার শিকদার, গোবরচাকা এলাকার এস এম আইয়ুব আলীর ছেলে মো. আবরার ফয়সাল বাদিন, শেখপাড়া লোহাপট্টি এলাকার নুর ইসলামের ছেলে মো. আল আমিন, সোনাডাঙ্গা নবীনগর খালাসি মাদ্রাসা এলাকার গাউসুল আজমের ছেলে মো. আসিফ এবং টুটপাড়া জোড়াকল বাজার এলাকার মো. সাজ্জাদ হোসেন সাব্বির।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার বলেন, সাম্প্রতিক সময়ে খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেএমপির উদ্যোগে চলতি মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে বলে দাবি পুলিশের। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেখানো স্থান থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে ডিবি ডিসি আরও বলেন, “খুলনা মহানগরীতে কোনো অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি কিংবা চিহ্নিত অপরাধীকে ছাড় দেওয়া হবে না। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশ ছাড়া আর কোনো বাহিনী থাকবে না।”

পুলিশের এই অভিযানে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ