বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভর্তি নিয়ে আর নয় দৌড়াদৌড়ি, ইবিতে এক স্থানেই সব কার্যক্রম

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ০৯:৫৯ অপরাহ্ণ
ভর্তি নিয়ে আর নয় দৌড়াদৌড়ি, ইবিতে এক স্থানেই সব কার্যক্রম

 

তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি: 

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এবার এক স্থানেই সম্পন্ন হবে চূড়ান্ত ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন এবং আবাসিক হলের প্রভোস্টদের সমন্বয়ে বিশেষ সেল গঠনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে ব্যাংক, বিভাগ, অনুষদ ও হলে বারবার ঘুরে বেড়ানোর পরিবর্তে এক জায়গা থেকেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন নবীন শিক্ষার্থীরা। সোমবার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার ৪৭ বছর পরও ভর্তি কার্যক্রমের বড় একটি অংশ এখনও প্রচলিত বা এনালগ পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছে। এর ফলে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে শিক্ষার্থীদের ব্যাংক, বিভাগ, অনুষদ ও আবাসিক হলের মধ্যে একাধিকবার যাতায়াত করতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি শিক্ষার্থীরা নানা ধরনের ভোগান্তির শিকার হন।

এ পরিস্থিতির পরিবর্তনে এবার নতুন উদ্যোগ নিয়েছে প্রশাসন। ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও শিক্ষার্থী-বান্ধব করতে একাধিক সমন্বিত সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপাচার্য ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘এবারের ভর্তি প্রক্রিয়াটি সহজ করার জন্য কয়েকটি সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব সেলে সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান এবং হল প্রভোস্টরা উপস্থিত থাকবেন। তারা একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করবেন এবং শিক্ষার্থীরা সেখানেই প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এর ফলে ভর্তি প্রক্রিয়া আরও সহজ হবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন দপ্তরে বারবার যেতে হবে না।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে নবীন শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা ও গতি বাড়বে বলেও আশা করা হচ্ছে।

উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ২৮ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ