বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

এনইউবিটিকে জেএমসি ক্লাবের সভাপতি রাসেল কবির, সম্পাদক ফুয়াদ

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ০১:০৩ অপরাহ্ণ
এনইউবিটিকে জেএমসি ক্লাবের সভাপতি রাসেল কবির, সম্পাদক ফুয়াদ

 

 

মো: আল-মাহফুজ শাওন, খুলনা

 

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ (জেএমসি) ক্লাবের স্প্রিং-২৬ সেমিস্টারের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে রাসেল কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মাদ আলী ফুয়াদ নির্বাচিত হয়েছেন।

 

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ক্লাবের নির্বাহী সদস্যদের অংশগ্রহণে উৎসবমুখর ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন নেতৃত্ব গঠিত হয়।

 

নবগঠিত কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে মোসাহেব হোসেন আবির, অর্থ সম্পাদক ইন্দ্রজিৎ সরদার, অফিস সম্পাদক মুজাহিদুর রহমান এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আনিসুজ্জামান সজীব নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচিত হওয়ার পর সভাপতি রাসেল কবির ক্লাবকে আরও সক্রিয়, সৃজনশীল ও শিক্ষার্থী-কেন্দ্রিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা আয়োজনের পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হবে।

 

সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী ফুয়াদ বলেন, “সাংবাদিকতার সঠিক চর্চা, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন সহশিক্ষা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করতে আমরা কাজ করব। শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতি ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

নবনির্বাচিত নেতৃত্বকে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং ক্লাবের সদস্যরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে জেএমসি ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিভাগের শিক্ষার্থীদের পেশাগত ও ব্যক্তিগত বিকাশে কার্যকর অবদান রাখবে।

 

উল্লেখ্য, জেএমসি ক্লাবটি ২০২৫ সালের ১ ডিসেম্বর ‘জেএমসি ডে’ উদযাপনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। পরবর্তীতে বিভাগের আটটি সেমিস্টারের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে প্রতিটি সেমিস্টার থেকে দুইজন করে মোট ১৬ জন নির্বাহী সদস্য নির্বাচিত হন। ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই সাংবাদিকতা শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ