বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

উখিয়া উপজেলা লাইব্রেরি ও শিশু বিকাশ কেন্দ্রের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ১০:২৭ অপরাহ্ণ
উখিয়া উপজেলা লাইব্রেরি ও শিশু বিকাশ কেন্দ্রের শুভ উদ্বোধন

 

উখিয়া প্রতিনিধি 

কক্সবাজারের উখিয়া উপজেলা লাইব্রেরী ও শিশু বিকাশ কেন্দ্রের শুভ উদ্বোধন  হয়েছে। জ্ঞানচর্চা, পাঠাভ্যাস গড়ে তোলা এবং শিশুদের সৃজনশীল বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংস্কারকৃত এই লাইব্রেরী ও শিশু বিকাশ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল নয়টায়  উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে লাইব্রেরী ও শিশু বিকাশ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, রিফাত আসাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি, শারমিন সুলতানা,  উপজেলা খাদ্য গুদামের ওসি, নায়েম ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম,উখিয়া,উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার, বদরুল আলম,  উপজেলা ডাকঘর কর্মকর্তা, এস,এম জসিম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বিশিষ্ট ছড়াকার মোজাম্মেল হক আজাদ, সাংবাদিক, আব্দুল লতিফ বাচ্চু, সিরাজুল কবির বুলবুল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে বইমুখী করতে এবং শিশুদের সুস্থ ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করতে লাইব্রেরী ও শিশু বিকাশ কেন্দ্রকে কার্যকরভাবে পরিচালনা করতে হবে। তিনি বলেন, শিক্ষার প্রসার ও আলোকিত সমাজ বিনির্মাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে প্রযুক্তির পাশাপাশি বই পড়ার অভ্যাসে উদ্বুদ্ধ করতে হবে। শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে লাইব্রেরী হতে পারে একটি নিরাপদ ও কার্যকর প্ল্যাটফর্ম। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী লাইব্রেরির উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণের জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতেও পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সংস্কারকৃত উপজেলা লাইব্রেরী ও শিশু বিকাশ কেন্দ্র উখিয়ার শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ