শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

মাদক, অপহরণ ও ডাকাতি মামলার আসামিসহ ১২ জন আটক

অনলাইন ডেস্ক ১০ June ২০২৬ · Wednesday · ০৬:৫০ অপরাহ্ণ
মাদক, অপহরণ ও ডাকাতি মামলার আসামিসহ ১২ জন আটক

 

 

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার এজাহারভুক্ত, পরোয়ানাভুক্ত ও সন্দেহভাজন মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১০ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ মাদক মামলার আসামি, অপহরণ মামলার আসামি, রাজনৈতিক মামলার সন্দেহভাজন, চুরি ও ডাকাতি প্রস্তুতি মামলার সন্দেহভাজনসহ একাধিক পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার এজাহারভুক্ত আসামি মো. মাইদুল ইসলাম রিফাত (২৯), মো. শাওন (২০) এবং মোরশেদ আলম দিপু (২৬)কে গ্রেপ্তার করা হয়।

এছাড়া অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি মো. মামুন (৩৪) ও মো. সুরুজ আলী (৪২)কে আটক করা হয়েছে।

রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় মো. আরিফ হোসেন (৪৪)কে গ্রেপ্তার করা হয়।

চুরি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি মো. মোস্তফা ইসলাম (২৪) এবং ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন কুখ্যাত ছিনতাইকারী মো. সিরাজ আলী (২৯) ও শিমুল মিয়া (২২)কে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযানে আরও দুইজন সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আনোয়ার পারভেজ (৩০) ও মো. রিপন মিয়া (৩৫) এবং একজন জিআর পরোয়ানাভুক্ত আসামি মোসা. তানিয়া (২৯)কে গ্রেপ্তার করা হয়।

বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, সন্ত্রাস, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ