শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র-ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

অনলাইন ডেস্ক ১০ June ২০২৬ · Wednesday · ০৬:৪৮ অপরাহ্ণ
লোহাগড়ায় এসএসসি পরীক্ষার্থীকে বিবস্ত্র-ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

লোহাগড়ার মঙ্গলহাটা গ্রামে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ধর্ষণচেষ্টা মামলার অন্যতম আসামি তামিম মোল্যাকে (২১) ঢাকা থেকে 

গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

মঙ্গলবার (১০ জুন) বিকালে তথ্য-প্রযুক্তি'র সহায়তায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত তামিম মঙ্গলহাটা গ্রামের রাজু শেখের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

মামলা সূত্রে জানা গেছে , নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বৈশাখী খানম (১৬) স্কুল থেকে বাড়ি ফেরার পথে গত ২১মে দুপুরে মঙ্গলহাটা গ্রামের রায়হান, তামিম ও লিকু পরস্পর যোগসাজগে ওই শিক্ষার্থীকে বিবস্ত্র করে শ্লীলতাহানি শেষে 

ভিডিও ধারণ করে। 

এ ঘটনায় ক্ষোভে ওই শিক্ষার্থী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষার্থীর মা সুমনা বেগম বাদী হয়ে উল্লেখিত তিনজনকে আসামি করে গত ২৪ মে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২২।

এ বিষয়ে লোহাগড়া থানার এসআই ও  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক বলেন, 'মামলার অপর দুই পলাতক আসামি রায়হান ও লিকু মোল্যাকে গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ