বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে ২৬ জন ব্যবহারকারী

Admin ০৬ April ২০২৬ · Monday · ১০:৪৮ পূর্বাহ্ণ
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে ২৬ জন ব্যবহারকারী
হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে ২৬ জন ব্যবহারকারী

রংপুর প্রতিনিধি ॥ হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে ২৬ জন ব্যবহারকারীর জীবনে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রংপুর জেলা পুলিশ।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। তিনি জানান, মোবাইল হারানোর ঘটনায় ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির ভিত্তিতে দেশের বিভিন্ন স্থান থেকে ২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর আগে রোববার জেলা পুলিশের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করা হয় এবং পরবর্তীতে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়। এ কাজে জেলা পুলিশের সাইবার ক্রাইম ও মিডিয়া শাখা সমন্বিতভাবে কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উদ্ধার করা মোবাইলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা। যাচাই-বাছাই শেষে যথাযথ কাগজপত্রের ভিত্তিতে মোবাইলগুলো মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া প্রিয় ডিভাইস ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মালিকরা। তারা বাংলাদেশ পুলিশ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের হারানো সম্পদ উদ্ধারে প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ