শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নাটোরের নলডাঙ্গায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

Admin ২৯ May ২০২৬ · Friday · ০৬:৪০ অপরাহ্ণ
নাটোরের নলডাঙ্গায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
নাটোরের নলডাঙ্গায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর এলাকায় একটি পুকুর থেকে মিলন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ব্রহ্মপুর হাজিপাড়া এলাকার বাবলুর ছেলে।
শুক্রবার দুপুরে স্থানীয়রা ব্রহ্মপুর গ্রামের একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, রাতে কোনো এক সময় তিনি পানিতে পড়ে যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরের আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ