বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাহিরপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মো.খসরুল আলম

Admin ২১ May ২০২৬ · Thursday · ০৩:১৪ পূর্বাহ্ণ
তাহিরপুর উপজেলাবাসীকে  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মো.খসরুল আলম
তাহিরপুর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মো.খসরুল আলম

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তাহিরপুর উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর কয়লা আমদানি কারক গ্ৰুপের সভাপতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে(সম্ভাব্য) চেয়ারম্যান পদে প্রার্থী গরীব অসহায় মানুষের পরম বন্ধু আলহাজ্ব মো.খসরুল আলম।

 

বুধবার (২০ মে) বিকালে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ,সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক-এটাই আমার প্রত্যাশা।

তিনি আরও বলেন,মহান আল্লাহ পাকের দয়া ও মায়ায় আমি অধম হাওরাঞ্চলের কৃষক, জেলে,শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কল্যাণে সবসময় পাশে থেকে কাজ করে যাচ্ছি।

ঈদের এই পবিত্র দিনে আমি তাহিরপুর উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাই যেন নিরাপদ ও আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করতে পারে,সেজন্য সকলকে সচেতন ও মানবিক হতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের(সাবেক)সফল চেয়ারম্যান আলহাজ্ব মো.খসরুল আলম,দীর্ঘদিন ধরে তাহিরপুর উপজেলার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন।

সততা,ন্যায়পরায়ণতা,নিরহংকার মনোভাব ও মানবিক নেতৃত্বের কারণে তিনি শ্রীপুর উত্তর ইউনিয়ন এবং তাহিরপুর উপজেলার সর্বস্তরের মানুষের কাছে একজন জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

এলাকাবাসীর ভাষ্য,বিভিন্ন উদ্যোগ,অসহায় মানুষের পাশে দাঁড়ানো,সামাজিক বিরোধ নিষ্পত্তি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে ব্যাপক আস্থা অর্জন করেছেন। স্থানীয় মানুষসহ উপজেলার সকল সম্প্রদায়ের মানুষ তাকে ভালোবেসে একজন সৎ,নির্ভীক,মানবিক ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে।

এছাড়াও তিনি যুব সমাজকে মাদক,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা,সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ পর্যায়েক্রমে
গ্রহণ করেছেন আলহাজ্ব মো.খসরুল আলম।

 তরুণদের মাঝে শৃঙ্খলা,ঐক্য ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও তিনি কাজ করে যাচ্ছেন বলে জানান স্থানীয়রা।

তাহিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, আলহাজ্ব মো.খসরুল আলমের ঈদের শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সচেতন মহলের মতে,জনসম্পৃক্ততা, সততা ও উন্নয়নমুখী কর্মকাণ্ডের কারণে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে সাড়া ফেলেছে।

আগামী তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল জনবান্ধব বিএনপি নেতা 
আলহাজ্ব মো.খসরুল আলমকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ