শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডের আতঙ্ক

Admin ২০ May ২০২৬ · Wednesday · ১০:৫৪ পূর্বাহ্ণ
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্নিকাণ্ডের আতঙ্ক

মো: আল-মাহফুজ শাওন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি অপারেশন থিয়েটার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর সাড়ে ৬টার দিকে হাসপাতালের প্রধান ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই অক্সিজেন সিলিন্ডার ও এসি বিস্ফোরণের শব্দে পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

জানা গেছে, ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের পাশের পোস্ট অপারেটিভ রুম ও সংলগ্ন স্টোররুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো ফ্লোর। আতঙ্কিত রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীরা জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। অনেককে দ্রুত নিচে নামিয়ে আনা হয়, আবার কেউ কেউ জানালা দিয়েও লাফিয়ে পড়েন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ থেকে ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উদ্ধার অভিযানের সময় একজন ফায়ার সার্ভিস কর্মীসহ কয়েকজন নার্স ও রোগী আহত হন। আহতদের মধ্যে নার্স রিপা ও শারমিনকে চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সময় করিডোরজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে পোস্ট অপারেটিভ রুম, ইমার্জেন্সি ওটি বিভাগের মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। 

ঘটনার পর হাসপাতালের জরুরি অপারেশন থিয়েটার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ