বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তরুণ প্রোগ্রামার গড়তে ববিতে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

Admin ১৬ May ২০২৬ · Saturday · ০৩:৫৩ অপরাহ্ণ
তরুণ প্রোগ্রামার গড়তে ববিতে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা
তরুণ প্রোগ্রামার গড়তে ববিতে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

ববি  প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি) ২০২৬’- এর আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)।
শনিবার (১৬ মে) সারা দেশের ১৭টি জেলার ২৪টি ভেন্যুতে একযোগে এ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় ভেন্যুতে প্রোগ্রামিং প্রতিযোগিতার ৩টি ক্যাটাগরিতে ১৪০ জন এবং কুইজ প্রতিযোগিতার ২টি ক্যাটাগরিতে ২৪০ জন প্রতিযোগী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। তিনি বলেন, ‘আজকের তরুণরাই একদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবে। সফল প্রযুক্তি বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি সুশিক্ষিত ও দেশপ্রেমিক নাগরিক হতে হবে। তাহলেই তাদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর স্মার্ট বাংলাদেশ।’
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রোগ্রামিংয়ে জুনিয়র ক্যাটাগরিতে ৫ জন, সেকেন্ডারিতে ১০ জন ও হায়ার সেকেন্ডারিতে ১০ জন এবং কুইজে জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে ২০ জন করে মোট ৬৫ জন বিজয়ী হন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ