বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাট চিনিকলে ৩ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা–বিক্ষোভ

Admin ০৫ April ২০২৬ · Sunday · ১০:০৮ পূর্বাহ্ণ
জয়পুরহাট চিনিকলে ৩ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা–বিক্ষোভ
জয়পুরহাট চিনিকলে ৩ দফা দাবিতে শ্রমিকদের ফটক সভা–বিক্ষোভ

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট প্রতিনিধি :

বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ঘোষিত ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে জয়পুরহাট চিনিকল চত্বরে অনুষ্ঠিত হলো ফটক সভা ও বিক্ষোভ মিছিল।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে ইউনিয়নের অস্থায়ী ভবন কার্যালয় প্রাঙ্গণে শ্রমিকদের ঢল নামে। ব্যানার–ফেস্টুন হাতে দাবিমুখর শ্রমিকরা কর্মসূচিতে অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরী সভাপতি ও জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আলী আকতার। প্রধান বক্তব্য দেন ফেডারেশন ও ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জায়েদ হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মোঃ খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,“শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষিত থাকতে পারে না। দ্রুত ৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। নতুবা আরও কঠোর কর্মসূচি নিতে শ্রমিকরা বাধ্য হবে।”

ফটক সভা শেষে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ইউনিয়ন কার্যালয় থেকে বের হয়ে চিনিকলের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে পুনরায় ফটক সভাস্থলে এসে শেষ হয়। পুরো কর্মসূচি জুড়ে শ্রমিকদের স্লোগানে মুখর ছিল চিনিকল এলাকা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ