কালাইয়ে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ মোকাররম হোসাইন
কালাই জয়পুরহাট প্রতিনিধি:
নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি এই স্লোগান সামনে রেখে জয়পুরহাটে কালাইয়ে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার পরিষদ মিলনায়তনে ১০০জন খামারিদের নিয়ে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন,সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি সহ বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাাক ডেইরী এন্ড ফুড প্রজেক্টের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক ডাঃ আবু বক্কর এবং সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মিলন চন্দ্র রায়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডেইরী এন্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডাঃ আল আকমল সহ এলাকার খামারিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, প্রতিদিন খামারিদের উৎপাদিন দুধের একটি বড় অংশ ব্র্যাক ডেইরি সংগ্রহ করে থাকে। দুধ সংগ্রহ পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে ব্র্যাক কঠোর মান নিয়ন্ত্রণ ও সর্তকতা অবলম্বন করে। বিভিন্ন সময়ে চিলিং সেন্টার পরিদর্শনে গিয়ে দুধ সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে ও ব্র্যাক ডেইরি গুণগত মানসম্পন্ন দুধ সংগ্রহ করে নিরাপদ ভাবে ভোক্তাদের হাতে পৌঁছে দিতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া দুধ সংগ্রহের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ
থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশিক্ষণ এ উপজেলার ১০০জন দুগ্ধ খামারি অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক খামারিকে ব্র্যাক ডেইরি পক্ষ থেকে দুধ পরিবহনের জন্য বিনামূল্যে একটি করে মিল্ক ক্যান প্রদান করা হয়।