রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা গ্রহণ

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০৯:২৮ পূর্বাহ্ণ
বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা গ্রহণ
বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা গ্রহণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা গ্রহণ করার ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ এপ্রিল) জেলা শহরের চরশোলাকিয়া সাহাপাড়া এলাকায় কিশোরগঞ্জ রিলায়েন্স মডেল স্কুল এন্ড কলেজে ৩য় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ১ম সাময়িক পরীক্ষা চলছিলো।
সকাল ১০ টায় পরীক্ষা শুরুর সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা গ্রহণ করতে দেখা যায় বিদ্যালয় কর্তৃপক্ষের।এতে বিপাকে পড়ে পরীক্ষার্থীরা।দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পরীক্ষা দিতে বিঘ্ন ঘটে তাদের।বিদ্যুৎ না থাকায় অন্ধকার শ্রেণিকক্ষে বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে তাদের পরীক্ষা দিতে হয়। আলোর অভাবে লিখতে গিয়ে অনেককেই সমস্যায় পড়তে হয়েছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা।
পরীক্ষার্থীরা জানান,আজ আমাদের বিদ্যালয়ের ১ম সাময়িক পরীক্ষা ছিলো।আবহাওয়া প্রতিকূল থাকায় সকাল থেকেই বিদ্যুৎ ছিলো নাহ।এমতাবস্থায় সকাল ১০ টায় নির্ধারিত সময় পরীক্ষা শুরু করে বিদ্যালয়ের শিক্ষকরা।বিদ্যুৎ না থাকায় মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আলোয় খুব কস্ট করে আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে।সুস্পষ্ট ভাবে আমরা প্রশ্নপত্র দেখতে পাই নি,তাই উত্তরপত্রে লিখতেও অসুবিধা হয়েছে।
কিশোরগঞ্জ রিলায়েন্স মডেল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন জানান,বৈরি আবহাওয়ার কারণে সকাল থেকেই বিদ্যুৎ ছিলো নাহ।এজন্য অনেকটা বাধ্য হয়েই মোমবাতি জ্বালিয়ে মোমবাতির আলোয় নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করতে হয়েছে।

কিশোরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ জানান,আমাদের প্রতিদিন ২৬-২৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে।এর মধ্যে ২২ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছি।পিক আওয়ারে ৪ মেগাওয়াট অর্থাৎ ১০-১৫% বিদ্যুৎ ঘাটতি থাকে।যার ফলে প্রতিদিন ৪/৫ ঘন্টা লোডশেডিং হয়ে থাকে পিডিবি সংশ্লিষ্ট এলাকায়।এ ছাড়া অতিবৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্থ হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ