বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নারীদের জন্য STEM-এ যুক্তরাজ্যের স্কলারশিপ: রুয়েটে তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত

Admin ১৩ April ২০২৬ · Monday · ০১:২১ অপরাহ্ণ
নারীদের জন্য STEM-এ যুক্তরাজ্যের স্কলারশিপ: রুয়েটে তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত
নারীদের জন্য STEM-এ যুক্তরাজ্যের স্কলারশিপ: রুয়েটে তথ্যবহুল সেমিনার অনুষ্ঠিত

মো:ইসমাইল, রুয়েট প্রতিনিধি

উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) “Session on Scholarship Opportunities in the UK, with Special Emphasis on Women in STEM Fields” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে (১৩ এপ্রিল, সোমবার)। সেমিনারটিতে যুক্তরাজ্যে পড়াশোনার বিভিন্ন স্কলারশিপ, আবেদন প্রক্রিয়া, ফান্ডিং ব্যবস্থা এবং প্রস্তুতির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর (Higher Education) সার্কার আসিফ ইকবাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সঠিক দিকনির্দেশনা ও নির্ভরযোগ্য উৎসের মাধ্যমে আবেদন করাই সফলতার অন্যতম চাবিকাঠি। অনুমোদিত এজেন্টের সহায়তা গ্রহণ করলে প্রতারণার ঝুঁকি কমে আসে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তিনি জানান, ব্রিটিশ কাউন্সিল শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় গাইডলাইন ও তথ্যভিত্তিক সহায়তা দিয়ে থাকে।

সেমিনারে সভাপতিত্ব করেন ড. মোঃ ইমদাদুল হক। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সামনে আন্তর্জাতিক উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করে। বিশেষ করে STEM বিষয়ে নারীদের জন্য যুক্তরাজ্যে বিভিন্ন বিশেষায়িত স্কলারশিপ ও প্রোগ্রাম রয়েছে, যা তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের এ ধরনের তথ্য অন্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ছাত্রকল্যাণ পরিচালক মোঃ আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। তার প্রাণবন্ত উপস্থাপনায় সেমিনারটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে।

সেমিনারটি সার্বিকভাবে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করেছে, বিশেষ করে যারা স্কলারশিপের মাধ্যমে নিজেদের একাডেমিক ও পেশাগত ভবিষ্যৎ গড়ে তুলতে আগ্রহী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ