মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

রামগতিতে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

Admin ০১ April ২০২৬ · Wednesday · ১০:২৫ পূর্বাহ্ণ
রামগতিতে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ

গোলাম রব্বানী,রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা:

লক্ষ্মীপুরের রামগতিতে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতার হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধ (২২)। রোববার (২৯ মার্চ)  দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরসীতা গ্রামের লম্বাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইলিয়াস পন্ডিত বাড়ির শাহিদা বেগমের বসতঘরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. সোহেল (৩০ )। তিনি উপজেলার চরবাদাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরসীতা গ্রামের আব্দুশ শহিদ ভুঁইয়া দুলালের ছেলে ও চরবাদাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।

প্রত্যক্ষদর্শী শাহিদা আক্তার জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে তার বসতঘরে চরবাদাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ সোহেল ২২ বছরের এক গৃহবধূকে প্রেমিক সহ আটক করে তার বসতঘরে এনে রাখেন। এসময় ঘরে থাকা শাহিদা ওই নারী সম্পর্কে জানতে চাইলে সোহেল বলেন, একটু সমস্যা হয়েছে, তাই আপনার ঘরে কিছুক্ষন অবস্থান করে চলে যাবে। একথা বলে সোহেল ওই গৃহবধূকে তার সামনে ধর্ষণ করতে গেলে শাহিদা বাঁধা দেন। কিন্তু তার বাধা শুনেননি সোহেল। এসময় গৃহবধূর প্রেমিক ঘরের বাহিরে অবস্থান করেন। এমন অবস্থা দেখে শাহিদা লজ্জায় ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর সোহেল তার কাজ শেষ করে বের হলে অচেনা আরেকজন ব্যক্তি (প্রেমিক) তার ঘরে ঢুকে ওই গৃহবধূকে ফের ধর্ষণ করে। ঘটনাটি ঘরের মালিক শাহিদা নিজ চোখে দেখতে পান। এসময় শাহিদা সোহেলের হাতে পায়ে ধরেও ওই গৃহবধূকে তার নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারেননি। তবে গৃহবধূ ও প্রেমিককে চিনতে পারেননি তিনি। পরে গৃহবধূ তার প্রেমিককে নিয়ে একটি রিকশা যোগে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এ ঘটনা কাউকে না বলতে শাহিদাকে হত্যার হুমকি দেন সোহেল। বর্তমানে শাহিদা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান।

ধর্ষণের শিকার গৃহবধূ ও তার প্রেমিকের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, সম্ভবত গৃহবধূ তার প্রেমিককে নিয়ে ওই এলাকায় ঘুরতে গেলে তাদেরকে সন্দেহ করে স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল আটক করে জিজ্ঞাসাবাদের নামে শাহিদার ঘরে নিয়ে আটক করে। পরে প্রেমিকসহ দুই জন মিলে ধর্ষণ করে ছেড়ে দেন।

ধর্ষণের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত সোহেল বলেন, ওই গৃহবধূর বাড়ী পার্শ্ববর্তী আন্ডারচর ইউনিয়নের শান্তিরহাট এলাকায়। গৃহবধূ প্রেমিকসহ তার এলাকায় ঘুরাঘুরি করতে দেখে তিনি গৃহবধূকে শাহিদার ঘরে নিয়ে রাখেন। পরে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।

চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম বলেন, তার এলাকার একজন মহিলা (প্রত্যক্ষদর্শী) তাকে মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন। বিষয়টি তিনি খোঁজ খবর নিয়ে পুলিশকে অবহিত করবেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ঘটনাটি তিনি লোক মুখে শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ