মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাওনা টাকা ফেরত চাওয়ায় শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

Admin ৩০ March ২০২৬ · Monday · ০৯:৫৬ পূর্বাহ্ণ
পাওনা টাকা ফেরত চাওয়ায় শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার
রংপুর প্রতিনিধি ॥ পাওনা টাকা ফেরত চাওয়ায় রুপভান নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে দায়ের করা মামলার স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। রোববার রাতে পঞ্চগড় জেলার সদর উপজেলার টুনিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী (মিডিয়া) স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। গ্রেফতাররা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার নগভক্ত জসিপাড়া এলাকার মো. জাকির হোসেন (৩৫) এবং তার স্ত্রী মোছা. শিউলি বেগম (৩০)। র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপারর বিপ্লব কুমার গোস্বামী (মিডিয়া) জানান, গ্রেফতারকৃতরা নিহত রুপভানকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তার কাজ থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নেন। নির্ধারিত সময়ের মধ্যে চাকরি দিতে ব্যর্থ হলে টাকা ফেরত চাইলে তাকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন গ্রেফতারকৃতরা। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ দুপুরে টাকা ফেরত দেয়ার কথা বলে রুপভানকে জাকির হোসেনের ভাড়াবাসায় ডেকে নেয়া হয়। সেখানে তাকে শ্বাসরোধে করে হত্যার পর আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় ২ মার্চ নিহতের ভাই ভাই বাদী হয়ে রংপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা জানতে পেরে আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজল দীঘি ইউনিয়নের টুনিরহাট গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ