বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও ছানি অপারেশন

Admin ৩০ March ২০২৬ · Monday · ০৯:৪২ পূর্বাহ্ণ
নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে ফ্রি চক্ষু শিবির ও ছানি অপারেশন
নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলা নলডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টার ও গাক চক্ষু হাসপাতালের আয়োজনে এবং ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক, সহকারী অধ্যাপক ড. মো. জিয়াউল হক জিয়া। তিনি চোখের যত্ন ও সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। বক্তারা বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। দৃষ্টিশক্তি হারালে জীবনের স্বাভাবিক গতি ব্যাহত হয়। বর্তমানে দেশে ছানি রোগীর সংখ্যা বাড়ছে, তাই এ ধরনের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম অসহায় মানুষের জন্য অত্যন্ত সহায়ক। রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা এ ধরনের মানবিক উদ্যোগ নিলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবে বলেও তারা মত দেন। উল্লেখ্য, শিবিরে আগত রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাছাই করে ছানি অপারেশনের উপযুক্ত রোগীদের গাক চক্ষু হাসপাতাল, বগুড়ায় পাঠানো হয়। সেখানে রোগীদের যাতায়াত, অপারেশন, ওষুধ, চশমা ও থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মামুনুর রশিদ মোল্লা, নলডাঙ্গা জামায়াতের উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল রাজ্জাক,সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক, নলডাঙ্গা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান নয়ন, হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা ফার্নিচার শ্রমিক ইউনিয়ানের মোঃ বেলাল মোল্লা, শ্রমিক নেতা নাজমুল হোসেনসহ অন্যান্য ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ