রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সারাদেশ

সেতু নয় যেন মৃত্যু ফাঁদ: নান্দাইলের ভোরাঘাট সেতুতে চরম ঝুঁকিতে জনজীবন

Admin ০২ April ২০২৬ · Thursday · ১০:১৮ পূর্বাহ্ণ
সেতু নয় যেন মৃত্যু ফাঁদ: নান্দাইলের ভোরাঘাট সেতুতে চরম ঝুঁকিতে জনজীবন

মো:মাহবুব আলম খান,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের ভোরাঘাট সেতু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের ভাষায়, এটি এখন আর সেতু নয়—মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় সেতুটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবুও বাধ্য হয়ে প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়ে পারাপার করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের জন্য এটি একমাত্র ভরসা। স্থানীয়রা জানান, সেতুটির ওপর দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে কৃষিপণ্য পরিবহন, জরুরি রোগী আনা–নেওয়া এবং দৈনন্দিন যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় অটোরিকশা চালকরাও আতঙ্ক নিয়ে সেতুটি পার হন। একসঙ্গে দুটি অটোরিকশা চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন শত শত মানুষের চলাচলের  ওএকমাত্র ভরসা এই সেতুটি দ্রুত ভেঙে নতুন করে নির্মাণ করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ যাত্রী সহ স্থানীয় এলাকাবাসীরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ