বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাতক্ষীরায় ধানের দাম কমেছে কেজিতে ১১ টাকা

অনলাইন ডেস্ক ২২ April ২০২৬ · Wednesday · ০১:৪১ অপরাহ্ণ
সাতক্ষীরায় ধানের দাম কমেছে কেজিতে ১১ টাকা
সাতক্ষীরায় ধানের দাম কমেছে কেজিতে ১১ টাকা

আদম আলী,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:চালের দাম না কমলেও সাতক্ষীরায় ধানের দাম কমেছে কেজিতে ১১ টাকা। বিস্তীর্ণ মাঠে ধানের সুন্দর ফলন হয়েছে। কিন্তু দাম শুনলেই আঁতকে উঠছেন কৃষক। চালের দাম না কমলেও, কমছে ধানের দাম। তথ্যসূত্রে জানা যায়, বিগত বছর রড মিনিকেট, ব্রি-ধান ২৮, ব্রি-ধান ৮৮ সহ অন্যান্য চিকন ধান প্রতি মন বিক্রি হয়েছে ১ হাজার ৫১৩ টাকা। এখন সেই ধান বিক্রি হচ্ছে ১ হাজার ০৬৬ টাকা। প্রতি মন ধানের দাম কমেছে ৪৪৭ টাকা। সেই হিসাবে প্রতি কেজিতে ধানের দাম কমেছে ১১ টাকা। ধানের এত বড় দর পতনে কৃষকেরা মরার উপর খাড়ার ঘার মত অবস্থায় পড়েছেন। কেননা সার, বীজ, কীটনাশক, মজুরি সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে লাবসা এলাকার কয়েকজন চাষী বলেন, জমি লিজ নিয়ে ধান করেছি, ধানের দাম হিসাব করে দেখছি আমাদের কিছুই থাকবে না। আরো কয়েকজন কৃষক বলেন, শুনেছি সরকার কৃষি কার্ড দিবে। কিন্তু ধানের দাম এত কম হলে কৃষি কার্ড দিয়ে কি করব। এ বিষয়ে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম বলেন, সরকারীভাবে সংগ্রহ অভিযান শুরু হলে পরিস্থিতি পাল্টে যাবে। তাছাড়া দাম বৃদ্ধির জন্য আমরা কিছু সুপারিশ পাঠিয়েছি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ