সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড : পুড়ে ছাই ১৪ বসতঘর

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১১:৪৭ পূর্বাহ্ণ
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড : পুড়ে ছাই ১৪ বসতঘর
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড : পুড়ে ছাই ১৪ বসতঘর

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার //

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং দমকলকর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ৫নং ওয়ার্ডের নাটমুরা পাড়া সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম।


স্থানীয় সূত্রে জানা যায়, জেলে হাসিমন দাশের বাড়িতে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দমকা বাতাসের কারণে তা দ্রুত বিস্তৃত হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

স্থানীয় বাসিন্দা মুজিব উল্লাহ জানান, অগ্নিকাণ্ডে জেলে, দিনমজুর ও সেলুন দোকানদারসহ ১৪টি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।

কক্সবাজার ফায়ারসার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানিয়েছে, 
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয় অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।


এদিকে, ক্ষতিগ্রস্তদের অনেকেই বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। দ্রুত সরকারি সহায়তা না পেলে তাদের পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ