বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ
কালিয়াকৈরে ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত
কালিয়াকৈরে ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর  উপজেলায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। 
মঙ্গলবার  সকালে উপজেলার মৌচাক ইউনিয়নের ভান্নারা এলাকার হোপ লোন কারখানাতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। 
কারখানা ও স্থানীয় সূত্রে জানা যায়,  বিএনপির দুই গ্রুপের মধ্যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে গাড়ি  ভাঙচুর  থেকে শুরু করে ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। একটি পক্ষ উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ  এবং অপর পক্ষ গাজীপুর জেলা ছাত্রদলের  সাবেক সহ সভাপতি ফরহাদ হোসেন। এরা উভয় পক্ষই ওই ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সক্রিয় হয়ে ওঠেন।
হারুন অর রশীদ জানান,  মঙ্গলবার সকালে  ওই কারখানায় ঝুট আমরা বের করতে যায়। আমার নামে ডিড আছে। কিন্তু ফরহাদ সহ তার লোকজনেরা আমার লোকেদের মারধর করে এবং গাড়ি ভাঙচুর করে। 
কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় ।  এখনো অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ