মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ব্যক্তিগত স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জিম্মি না করার আহ্বান ববি ছাত্রদল নেতার

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০৪:৩৭ অপরাহ্ণ
ব্যক্তিগত স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জিম্মি না করার আহ্বান ববি ছাত্রদল নেতার
ব্যক্তিগত স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জিম্মি না করার আহ্বান ববি ছাত্রদল নেতার

আবদুল্লাহ আল  শাহিদ খান, ‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :

‎‎শিক্ষকরা যখন সুবিধাবাদী বুদ্ধিজীবীদের ভূমিকায় অবতীর্ণ হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎও মলিন হয়ে যায় বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) ছাত্রদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃমিজানুর রহমান। 

‎শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববি'তে শিক্ষকদের কতৃক ঘোষিত শাট ডাউনের পরিপ্রেক্ষিতে ববি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃমিজানুর রহমান মঙ্গলবার সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার নিজস্ব আইডিতে এক স্ট্যাটাসে তিনি এরকম মন্তব্য করেন।

‎ফেসবুক স্ট্যাটাসটিতে তিনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে লেখেন,বিচারক যদি কাঠগড়ায় দাঁড়ায়, ন্যায় তখন অনাথ হয়ে যায়।” শিক্ষকরা যখন সুবিধাবাদী বুদ্ধিজীবীদের ভূমিকায় অবতীর্ণ হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎও মলিন হয়ে যায়। 

‎আমি আহমদ ছফার গাভী বিত্তান্তের মিয়া মোহাম্মদ জুনায়েদ (ভিসি)-এর প্রশাসনিক অদক্ষতার সমালোচনা যেমন দেখছি, তেমনি নীল-হলুদ দলের শিক্ষকদেরও স্বার্থে টান লাগলে এক হয়ে যাওয়ার প্রবণতাও খুঁজে পাচ্ছি। নিজের বেলায় ষোলো আনা, আমার বেলায় চোখে দেখো না। কাজী নজরুলের “মৃত্যুক্ষুধা”-র অনাহারীর মতো আজও আমার ভাই-বোনেরা ক্লাসরুম সংকটে ভুগছে; আবাসিক হলের অভাবে জীর্ণ মেসে রাত কাটছে। অবকাঠামোগত উন্নয়নের ৩ দফা দাবিতে কতজন শিক্ষক এসেছিলেন? যোগ্যতা থাকলে পদোন্নতি নেবেন, অধ্যাপক হবেন, আন্দোলনের কর্মসূচি দেবেন—পাশে আমাদেরও পাবেন; কিন্তু ক্লাস-পরীক্ষা শাটডাউন করবেন—এটা কতটুকু সমীচীন?প্রশ্ন রইল।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ