বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে এসএসসি কেন্দ্রে ছাত্রদলের উদ্যোগে চেয়ার, পানি ও স্যালাইন বিতরণ

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০৩:০৪ অপরাহ্ণ
কুড়িগ্রামে এসএসসি কেন্দ্রে ছাত্রদলের উদ্যোগে চেয়ার, পানি ও স্যালাইন বিতরণ
কুড়িগ্রামে এসএসসি কেন্দ্রে ছাত্রদলের উদ্যোগে চেয়ার, পানি ও স্যালাইন বিতরণ

মোঃ সাইফুর রহমান স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম:
এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে কুড়িগ্রাম শহরের বিভিন্ন কেন্দ্রে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য মানবিক সহায়তা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। এ কর্মসূচির আওতায় অভিভাবকদের বসার জন্য চেয়ার, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়। পাশাপাশি তাদের সঙ্গে আসা শিশুদের মাঝে চকলেটও বিতরণ করা হয়।
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ সকালে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রিভারভিউ উচ্চ বিদ্যালয় এবং আলিয়া মাদ্রাসা কেন্দ্রগুলোতে এ কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষার সময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা রোদের মধ্যে অপেক্ষমাণ অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের কষ্ট লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও আশরাফুল আলম বিপুল, সহ-দপ্তর সম্পাদক অর্ঘ্য দীপ সাহা, সদস্য নাঈম ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম হাসান হৃদয়, পলিটেকনিক ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান তন্ময়, ছাত্রনেতা আরাফাত ইসলাম ও রাকিব হাসান, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ পরীক্ষা কেন্দ্রগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং অভিভাবকদের স্বস্তি নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ