সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে দুই কাপ চায়ের মূল্যে পাওয়া যাচ্ছে এক কেজি কাঁচা মরিচ!

Admin ২১ April ২০২৬ · Tuesday · ০৯:৫৩ পূর্বাহ্ণ
কটিয়াদীতে দুই কাপ চায়ের মূল্যে পাওয়া যাচ্ছে এক কেজি কাঁচা মরিচ!
কিশোরগঞ্জের কটিয়াদীতে কমে গেছে কাঁচা মরিচের দাম। ছবিটি সোমবার সকালে জালালপুর নদীর বাঁধ হাট থেকে তোলা।
আমদানি বেশি, দাম কম

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে কাঁচা মরিচের বাজারে ধস নেমেছে। অথচ এক মাস আগেও দাম ছিল ২০০ থেকে ২৪০ টাকা কেজি। হঠাৎ বাজার কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন অনেক কৃষক। বাজারে এক কাপ দুধ চায়ের দাম ১০ টাকা। সেই হিসেবে দুটি চায়ের দামে এক কেজি কাঁচা মরিচ কেনা যাচ্ছে।

ব্যবসায়ী ও কৃষি সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় বাজারে বেশি সরবরাহ থাকায় মরিচের বাজারে ধস নেমেছে। জমিতে নতুন চাষাবাদ করার জন্য সবাই একসঙ্গে মরিচ বিক্রি করে দিচ্ছেন—এটাও মূল্য ধসের বড় একটি কারণ।

সোমবার (২০ এপ্রিল) সকালে জালালপুর ইউনিয়নের নদীর বাঁধ পাইকারি হাটে ভালো মানের কাঁচা মরিচের দাম ছিল ২০ টাকা কেজি। প্রতি মণ দাম ছিল ৮০০ টাকা। এছাড়াও বাজিতপুর উপজেলার বৃহৎ সবজির হাট পিরিজপুরেও একই দাম দেখা গেছে। সেখানেও প্রচুর পরিমাণ কাঁচা মরিচ উঠেছে।

সরেজমিনে হাট ঘুরে দেখা যায়, প্রচুর পরিমাণ কাঁচা মরিচের আমদানি। কৃষকরা বস্তাভর্তি কাঁচা মরিচ নিয়ে বসে আছেন। মাঝে মধ্যে পাইকারি ব্যবসায়ীরা এসে কেজিপ্রতি ২০ টাকার বেশি বলছেন না। সেই হিসেবে প্রতি মণ মরিচ ৮০০ টাকা। দামের এই বড় দরপতনে অনেক কৃষকের হতাশা প্রকাশ পেতে দেখা যায়। কোনো কোনো কৃষকের যানবাহন খরচও উঠছে না।

ফেকামারা গ্রামের কৃষক নুরুল ইসলাম বলেন, “আমি ২০ শতাংশ জমিতে এবার মরিচ চাষ করেছি। আজ প্রথম মরিচ তুলে বিক্রি করতে এসে দাম শুনে হতাশ। ঔষধ ও অন্যান্য পরিচর্যা মিলিয়ে এমন দামে উৎপাদন খরচও উঠবে না।”

পাশ্ববর্তী মনোহরদী উপজেলার চরমান্দালিয়া গ্রামের কৃষক বাদশা মিয়া বলেন, “পাঁচ শতাংশ জমিতে মরিচ চাষ করেছি। প্রথম দিকে ভালো দাম পেয়েছি। এখন গাছ তুলে অন্য চাষাবাদ করব। এজন্য মরিচ নিয়ে এসেছি। আমার মতো অনেকেই শেষ দিকে সব মরিচ বিক্রি করে দেবে। এজন্যই বাজারে মরিচ বেশি।”

পাইকারি ব্যবসায়ী আবু হানিফ বলেন, “এই সপ্তাহে প্রচুর মরিচের আমদানি হয়েছে। কৃষকরা একসঙ্গে মরিচ বিক্রি করে দিচ্ছেন। তাই হঠাৎ দামের দরপতন। কিছুদিন পর আবার সরবরাহ কমে গেলে দাম বাড়তে পারে।”

কটিয়াদী কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, “মৌসুমের শেষ সময়ে কৃষকরা মরিচ বিক্রি করে দিচ্ছেন, এজন্য আমদানি বেড়েছে। তবে মরিচ শুকানো গেলে পরবর্তীতে ভালো দাম পাওয়া যেত। কিছুদিন দাম কম থাকলেও পরে সরবরাহ কমে গেলে আবার দাম বাড়তে পারে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ