মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

Admin ২০ April ২০২৬ · Monday · ০৩:৩৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের দোলুয়া উচ্চ বিদ্যালয়ে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টির গুরুত্ব, বিশেষ করে জিংক সমৃদ্ধ খাদ্যের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমুল্য চন্দ্র সিংহ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের রিঅ্যাক্টস-ইন প্রকল্পের কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী।
কর্মসূচিতে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে পুষ্টিকর খাদ্য গ্রহণের বিকল্প নেই। বিশেষ করে জিংক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতন হয়ে স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন