সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Admin ২০ April ২০২৬ · Monday · ০৩:৩২ অপরাহ্ণ
তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা আবদুল আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার একটি হেলথ কেয়ার হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তাড়াইল থানাধীন ৩নং ধলা ইউনিয়নের ভেইয়ারকোনা গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আবদুল গনি।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের মরদেহ ঢাকা থেকে এলাকায় আনার পর জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। বাদ আসর মরহুমের প্রতি গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার এবং তাড়াইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।

মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন